কুমিল্লা ব্যুরো:
নিরাপদ অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থানের জন্য চাই দক্ষতা এবং সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বরুড়ার গালিমপুর ইউনিয়ন পরিষদে এ কর্মশালার আয়োজন করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।
কর্মশালায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আলোচনার মূল প্রতিপাদ্য উপস্থান করেন।
কর্মশালায় গালিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল আলম, এমআরসি বাংলাদেশের কাউন্সিলর ইকবাল হোসেন, গোলাম মোস্তফা আলোচনা করেন।
অভিবাসন প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্তকরণ, বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ৩৮ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।
Leave a Reply