কুমিল্লা ব্যুরো:
কেক কাটা আলোচনা সভায় কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার কুমিল্লা প্রেসক্লাবে মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ হাজী আকম বাহাউদ্দিন বাহার।
বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাসসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক নীতিশ সাহা, কুমিল্লা টুয়েন্টিফোর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসক্লাব আহবায়ক কমিটির সদস্য তাওহিদ হোসেন মিঠু, কুমিল্লা রিপোর্টার ইউনিটির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন জাকিরসহ অন্যান্যরা।
Leave a Reply