সোহানুল হক পারভেজ তানোর( রাজশাহী) :
আজ (সোমবার) বেলা ১১টায় সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে তানোর উপজেলার কামারগাঁ ইউপিতে করোনায় ক্ষতিগ্রস্থ ১৯২টি পরিবারের মাঝে নগদ অর্থ ২৫০০/= টাকা করে বিতরন করা হয়েছে।
জানা গেছে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের উদ্যােগে এই অর্থ বিতরণ করা হয়।
করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়্যারম্যান মোহাম্মদ আলী সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রভিসি ড. সারোয়ার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সাধারন সম্পাদক শফিক জামান (শফিক), ডাকবিভাগের ইন্সপেক্ট রাকিবুল হাসান, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক, কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুব্রত কুমার পালসহ, বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা – কর্মচারী ও স্থানিয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply