সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় বানভাসীদের শুকনো খাবার দিলেন পুলিশ সুপার

গাইবান্ধায় বানভাসীদের শুকনো খাবার দিলেন পুলিশ সুপার

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের রহমতপুর চর সহ আশে পাশের বন্যা কবলিত এলাকার বানভাসীদের শুকনো খাবার বিতরণ করেছেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ।

৬ সেপ্টেম্বর সোমবার গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকার মাধ্যমে বানভাসীদের ঘরে শুকনা খাবার বিতরণ করেন।

চর এলাকার কয়েকজন বানভাসীরা বলেন,মেম্বার চেয়ারম্যানেরা আমাদের কিছুই দেয় নাই। ঘরে যা ছিলো কয়েকদিনে সব শেষ হয়ে গেছে। আর খাবার মতো কিছুই নাই। যা পাইলাম কয়েকদিনের খোরাকি হবো। পুলিশ স্যারগো আল্লাহ ভালো করুক। ”

শুকনা খাবার বিতরণ কালে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) আবু লাইস মো. ইলিয়াস জিকো, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদুর রহমান,টিআই এ্যাডমিন নুরে আলম সহ পুলিশ কর্মকর্তারা।

এসময় পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও অবদান রাখছে পুলিশ। বন্যার্তদের পাশে পুলিশ অতিতেও ছিলো,বর্তমানেও আছে,ভবিষ‍্যতেও থাকবে।

এছাড়াও বানভাসীদের উদ্দেশ‍্যে পুলিশ সুপার বলেন, চরবাসীর একমাত্র সম্পদ গবাদি পশু। সেই সম্পদ যেন ডাকাতরা লুট করতে না পারে সেজন্য নৌ টহল জোড়দার করা হয়েছে। এখন আর আপনাদের গবাদি পশু নিয়ে কোনো ভয় নাই, পুলিশ আপনাদের পাশে আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com