রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডাসারে দ্রুত অবকাঠামো নির্মাণ ও প্রশাসনিক জনবল নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন

ডাসারে দ্রুত অবকাঠামো নির্মাণ ও প্রশাসনিক জনবল নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলার অবকাঠামো ও প্রশাসনিক জনবল গেজেট অনুযায়ী দ্রুত নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ সেপ্টেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ডাসার উপজেলা আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে নেতারা সরকারের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নবগঠিত ডাসার উপজেলার অবকাঠামো ও প্রশাসনিক জনবল নিয়োগের দাবি জানান। তাদের দাবির সাথে একমত পোষণ করেছেন জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য দেন ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ, কালকিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দোদুল কাজী, কাজীবাকাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই কালকিনি উপজেলার বালিগ্রাম, ডাসার কাজীবাকাই, নবগ্রাম, ডাসার ও গোপালপুর ইউনিয়ন ভেঙ্গে গঠন করা হয় ডাসার উপজেলা। ৫টি ইউনিয়নের ৮৭ মৌজা নিয়ে গঠিত ডাসার উপজেলার আয়তন ৭৬ দশমিক ৮ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৭১ হাজার ৪৯৪ জন (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। ২০১২ সালের ২রা ফেব্রুয়ারি ডাসারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপিত করা হয়।
পরবর্তীতে ডাসার থানাকে উপজেলায় রূপান্তরের পদক্ষেপ নেয় প্রশাসন। চলতি বছরের ২৬ জুলাই ডাসার উপজেলা হিসেবে ঘোষণা দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। পরে ২৯ জুলাই পূর্ব নবগ্রাম ও বাকাই মৌজায় প্রশাসনিক সব অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। দ্রুত এই প্রজ্ঞাপন অনুযায়ি নির্ধারিত স্থানে উপজেলার অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের বাস্তবায়নের দাবিতে করা হয় সংবাদ সম্মেলন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com