শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
খুলনা-কুষ্টিয়া রুটে অভিনব পন্থায় টাকা ছিনতাই

খুলনা-কুষ্টিয়া রুটে অভিনব পন্থায় টাকা ছিনতাই

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
সোমবার, ০৬ই সেপ্টেম্বর, ২০২১

ঝিনাইদহ খুলনা কুষ্টিয়া যশোর রুটে প্রাঁয়ই অভিনব পন্থায় টাকা ছিনতাই হচ্ছে। বাসের মধ্যে চেতনানাশক খাইয়ে ২লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গত শনিবার বিকাল ৪টার দিকে বৃত্তিপাড়া থেকে ঝিনাইদহে আসার পথে খুলনাগামী একটি বাসের মধ্যে ঘটনাটি ঘটে। বর্তমানে লোকটি ঝিনাইদহে চিকিৎসাধীন রয়েছেন।

সরজমিনে সংগ্রহের তথ্য বলছে, ঝিনাইদহ সদর উপজেলার ধুপাবিলা গ্রামের পল্লী চিকিৎসক ইসমাইল হোসেন (৬৫) শনিবার সকালে গরু কেনার উদ্দেশ্যে কুষ্টিয়ার বালিয়া পাড়া হাটে যাওয়ার পথেই বাসের মধ্যেই এই ঘটনা ঘটে।

গরু না কিনতে পেরে বেলা তিনটার দিকে হাট থেকে বাড়ির দিকে রওয়ানা হয়। বৃত্তিপাড়া বাসস্ট্যান্ড থেকে ঝিনাইদহে আসার উদ্দ্যেশে খুলনাগামী একটি বাসে উঠে। বাসে কোন সিট খালি না থাকায় লোকটি প্রথমে দাঁড়িয়ে ছিল। তারপর দুজন প্রতারক তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তাদের পাশে বসার সুযোগ করে দেয়। আলাপচারিতার এক পর্যায়ে ইসমাইল হোসেন জ্ঞান হারিয়ে ফেলেন। তখন তার কোমরে থাকা ২ লাখ ৬০ হাজার টাকার ব্যাগটি নিয়ে প্রতাকর চক্রটি সটকে পড়ে।
পরে ঝিনাইদহে পৌঁছালে অজ্ঞান অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ শহরের ক্লিনিকে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ ঘণ্টা চিকিৎসার পর লোকটির জ্ঞান ফিরেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাত প্রতারক চক্রদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com