মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার হাটহাজারী দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মজিদ বেশ ক’দিন ধরে অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
শারীরিক অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে গেলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক চউক এর বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাফর আহমেদ, চট্টগ্রাম উত্তর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলমও অসুস্থ এম এ মজিদ চেয়ারম্যানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা সরওয়ার চৌধুরী, জাফর আহমেদ, অধ্যাপক খুরশিদ আলম, হাটহাজারী ইউপি চেয়ারম্যানদের মধ্যে- Md Alamgir Zaman Cip, Md Mujibur Rahaman, Adv Shamim, Monjur Hossain Chowdhury, Bakkar Siddique, Hasan Jaman, Mohd Mohd Rafique প্রমূখ।
পরিষদের মেম্বারবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব জাফর আহম্মেদ কন্টাক্টরও অসুস্থ দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ মজিদ Abdul Mojed সাহেবের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে যান।
ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন মসজিদ ও এবাদতখানায় পৃথক পৃথক দোয়া মাহফিলের আয়োজন করেন, এতে ইউনিয়নের বিভিস্তরের লোকজন অংশ নেন।
এদিকে মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহার অধ্যক্ষ সুপাল বংশ ভিক্ষু মন্দিরে প্রার্থনার আয়োজন করেন।
Leave a Reply