ইসমাইল হোসেন চাটমোহর(পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।আজ ৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে এই বাইসাইকেল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের উপ-পরিচালক ডঃ চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন পাবনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠনের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.সৈকত ইসলাম।
এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ গ্রামপুলিশ উপস্থিত ছিলেন। গ্রাম পুলিশদের পেশাগত সুবিধার কথা বিবেচনা করে পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১০৩ জন নারী ও পুরুষ গ্রামপুলিশের মাঝে ১০৩ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
Leave a Reply