মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মৌলভীবাজারে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২ !!

মৌলভীবাজারে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২ !!

জাহিদুল ইসলাম ফেরদাউস।
কুলাউড়া, মৌলভীবাজার।

সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়ায় পারাবত ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

কুলাউড়া রেলস্টেশনের ম্যানেজার মুহিবুর রহমান জানান, রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিলেট থেকে ওয়ালিমা অনুষ্ঠানে আসা ভাটেরাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস ভাটেরা রেলস্টেশনের কাছাকাছি হোসেনপুর নামক স্থানের রেলপথ অতিক্রম করার সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন মাইক্রোকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় একাত্তরকে মুঠোফোনে জানিয়েছেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও আহত আটজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ও আহতরা সিলেট জেলার বাসিন্দা বলে নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার উপ পরিদর্শক বাবুল আহমেদ একাত্তরকে বলেন, ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে ফরিদ (৪৫) ও আশিক (৪) নিহত হয়েছেন। এছাড়া কামাল আহমদ (৩৫), লিলি বেগম (৪০), রাবু বেগম (২০), রিজু (২০), জাহানারা বেগম, ও লাবিব (৫৪) গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট জেলা রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম, কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com