সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য এমপি মমতাজ বেগমের মা মুমূর্ষু অবস্থায় বর্তমানে মহাখালি আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার সুস্থতা ও দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে হরিরামপুর উপজেলা ছাত্রলীগ নেতা মোশায়েক উদ্দিন সীমান্ত।
রবিবার (৫ সেপ্টেম্বর) বাদ অাছর তার দ্রুত সুস্থতা কামনার লক্ষ্যে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের উদ্যোগে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোশায়েক উদ্দিন সীমান্তর সার্বিক সহযোগিতায় বাদ আছর দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা হৃদয়, রাজীব, তাসরিফ, উদয় প্রমুখ।
Leave a Reply