মোঃ সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে আদমদীঘি থানা পুলিশের উদ্যোগে বাল্যবিয়ে, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে ইউ,এন,এফ,পিএ বাংলাদেশ এর সহযোগিতায় ও জিবিভি থেকে নারী ও মেয়েদের সুরক্ষার টেকসই উদ্যোগে (জিবিভি বন্ধ করুন) প্রকল্পের আওতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে রবিবার বেলা ১১ টায় সান্তাহার পৌর শহরের হার্ভে স্কুল রোডে সুধি সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ। আদমদীঘি থানার ওসি তদন্ত আলমাস হোসেন। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন, সাবেক কাউন্সিলর জিআরএম শাহাজান, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম, আদমদীঘি থানার নারী ও শিশু হেলপ ডেস্ক এর এ, এস, আই মালেকা খাতুন, এ এস আই রুস্তম ফারুক সহ প্রমুখ অনুষ্ঠানে এলাকার সাধারণ নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply