শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহেশপুর সীমান্ত থেকে আরো ৯ বাংলাদেশী আটক

মহেশপুর সীমান্ত থেকে আরো ৯ বাংলাদেশী আটক

মোঃ ইনছান আলী,
জেলা প্রতিনিধি ঝিনাইদহ,
বাংলাদেশ বুলেটিন,
০৫-০৯-২১ইং

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের সলেমানপুর ও গোপালপুর গ্রাম থেকে ৯ বাংলাদেশী নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। অবৈধ ভাবে এসব বাংলাদেশী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছিলেন। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, শনিবার রাতে মহেশপুর উপজেলার সলেমাপুর গ্রামের একটি ইট ভাটার সামনে ০৭ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আটক করা হয়। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামের মৃতঃ অবিলাস হালদারের ছেলে অরুন হালদার (৭০) তার স্ত্রী নমিতা হালদার (৫০), মৃতঃ কালিপদ হালদারের ছেলে সুখ চাঁদ হালদার (৩৪), রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার আটারকছড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৩) তার স্ত্রী মোছাঃ কুলসুম বেগম (৪০), শরীয়তপুর জেলার নড়িয়া থানার চরমোহন গ্রামের মৃতঃ শহীদ মাঝির মেয়ে শারমীন সুলতানা (২২), মোহন মিয়ায় ছেলে অনিক (১৮) এবং গোপালপুর গ্রামের মাঠ থেকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার যোগীপাড়া গ্রামের মোঃ আঃ রশিদের স্ত্রী রোকসানা বেগম (২৬) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সোনাইচা গ্রামের মোঃ ইলিয়াসের মেয়ে মেঘলা আক্তার (২৫) কে অবৈধ প্রবেশের সময় আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে রোববার মহেশপুর থানায় হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com