সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নেছারাবাদে সরকারী রাস্থায় বাজার ব‌সি‌য়ে অবৈধভাবে খাজনা আদায়

নেছারাবাদে সরকারী রাস্থায় বাজার ব‌সি‌য়ে অবৈধভাবে খাজনা আদায়

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা ঃ

মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জোলা প্রতিনিধিঃ


পিরোজপুরের নেছারাবাদে সরকা‌রি রাস্থায় বাজার ব‌সি‌য়ে অবৈধভাবে নিয়‌মিত খাজনা আদা‌য়ের অভিযোগ পা‌ওয়া গে‌ছে। প্র‌তিদিন রাস্থার উপ‌রে বসা‌নো নিত্য প্রয়োজনীয় মাছ ও তরকা‌রির দোকান এবং ভাসমান নৌকা, ট্রলারে নিয়ে আসার সবজি ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ থে‌কে ৫০ টাকা পর্যন্ত আদায়ের কথা জানা‌লেন একা‌ধিক দোকানদার। মাছ ও তরকা‌রির এসকল খুচরা ব্যবসায়ীরা ব‌লেন, বছ‌রের পর বছর ধ‌রে আমরা এ টোল দি‌তে বাধ্য হ‌চ্ছি।অ‌বৈধভা‌বে উত্তোলন করা এ টোল না দি‌লে আদায়কা‌রির খারাপ ব্যবহা‌র শুন‌তে হয়। অভিযোগের ভিত্তিতে সরেজ‌মি‌নে সু‌টিয়াকা‌ঠি ইউ‌পির নান্দুহার গ্রা‌মের জরুর বা‌ড়ি‌ বাজারে গিয়ে দেখা যায়, রাস্থার উপর মাছ ও সব‌জি খুচরা বি‌ক্রি কর‌ছেন একা‌ধীক ব্যবসায়ী। অন্য‌দি‌কে বাজারের পাশে সরকা‌রি খাল দখল ক‌রে দোকানঘর তৈরী করে ভাড়া দি‌য়ে‌ছেন একা‌ধীকজন। যে কার‌নে এই খাল থে‌কে নৌকা ও ট্রলার চলাচলে বাধাগ্রস্ত হ‌চ্ছে। ব্যবসায়ীরা জানান, স্থানীয় আল আ‌মিন আমা‌দের কা‌ছে প্র‌তি‌দিন টোল নেয়। আল আ‌মিন টাকা আদায়ের বিষয়ে স্বীকার করে বলেন, বাজারের সভাপ‌তি মোঃ শ‌হিদ ও সম্পাদক মোঃ মাসুম বল‌তে পার‌বেন। আ‌মি শুধু তা‌দের আ‌দেশ পালন ক‌রি।
টোল আদা‌য়ের ব্যাপারে সভাপ‌তি মোঃ শহিদ ব‌লেন, যা কিছু সবই মাসুম প‌রিচালনা ক‌রে। আ‌মি এর কিছুই জা‌নিনা। এ বিষয়ে মোঃ মাসুম জানান আ‌মি একা নই আ‌রো অ‌নে‌কেই খাল দখল ক‌রে দোকানঘর ক‌রে‌ছে ও ভাড়া দি‌চ্ছে এবং বাজার থেকে টাকা তুলে আমরা স্থাণীয় মসজিদের উন্নয়নের খরচ করি। তবে আ‌গে আ‌মি আগে তুলতাম এখন আর আ‌মি টোল তু‌লিনা।
বিষয়‌টি নি‌য়ে সু‌টিয়াকা‌ঠি ইউ‌পি তহ‌শিলদার ব‌লেন, আ‌মি এর আ‌গেও এ সম্প‌র্কে অবগত হ‌য়ে‌ছি। কাজের ব্যস্ততার কার‌নে যে‌তে পা‌রি‌নি ত‌বে শিঘ্রই বিষয়‌টি দেখ‌বো।
এ ব্যাপা‌রে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ব‌শির গা‌জি ব‌লেন, রাস্থা থে‌কে অ‌বৈধভা‌বে ব্যবসায়ী‌দের কাছ থে‌কে টোল আদা‌য়ের ‌বিষয়‌টি ইউ এন ও ম‌হোদয়কে অবগত কর‌তে হ‌বে। ত‌বে খাল দখলের বিষয়টি আমি দেখব। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসেন বলেন, জরুর বাড়ী বাজারে আমাদের কোন হাট নাই তবে বিষয়টি খতিয়ে দেখা হবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com