রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাটহাজারীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, পাহাড়ে অবমুক্ত।

হাটহাজারীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, পাহাড়ে অবমুক্ত।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে ১১ মাইল বনবিভাগ। অজগরটির ওজন ১৫ কেজি বলে জানায় বনবিভাগ।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের পশ্চিম পাশে মুরাদপুর এলাকা থেকে এ অজগর সাপ উদ্ধার করা হয়।

পরে সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরীর সহযোগিতায় বন বিভাগের আওতাধীন এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।

জানা যায়, সন্ধ্যায় উপজেলার চারিয়া বোর্ড স্কুলের পশ্চিমপাশে মুরাদপুর এলাকায় জলাশয়ে একটি অজগর সাপ দেখতে পান এলাকাবাসী। তাৎক্ষণিক বন বিভাগকে খবর দিলে তারা অজগর সাপটি উদ্ধার করে।

সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন জানান, শনিবার রাত ৮টায় সাপটি দেখতে পায় এলাকাবাসী। পরে আমাদের খবর দিলে আমরা উদ্ধার করে বনে অবমুক্ত করি। পশ্চিমের পাহাড়ের গহীন বনে অজগর সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের খাদ্য রয়েছে। তাই এখানেই সাপটিকে অবমুক্ত করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন ১৫ কেজি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com