মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা- ৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগের একক প্রার্থী মুনতাকিম আশরাফের নাম যাচ্ছে কেন্দ্রে

কুমিল্লা- ৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগের একক প্রার্থী মুনতাকিম আশরাফের নাম যাচ্ছে কেন্দ্রে


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি’র ছেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মুনতাকিম আশরাফ টিটুকেই আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামীলীগ। এছাড়া তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য।
শনিবার বিকেলে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ এর নিকট দলীয় প্যাডে ওই একক প্রার্থীর নাম পাঠাচ্ছে উপজেলা আওয়ামী লীগ। এতে স্বাক্ষর করেছেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম।
বিষয়টি নিশ্চিত করে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম বলেন, বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ চান্দিনা উপজেলা আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মুনতাকিম আশরাফ টিটু’র নাম প্রস্তাব করেন। সভায় উপস্থিত ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ইউনিট আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে সম্মতি জ্ঞাপন করেন।
গত ৩০ জুলাই সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি’র মৃত্যু হলে ওই আসনটি শূন্য হয়। গত ২ সেপ্টেম্বর বিকেলে এই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর এই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণের কথা রয়েছে।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, শাহাদাত হোসেন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, আহাম্মদ খালেদ, প্রফেসর হেদায়েত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ্ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ও চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ আহŸায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, উপজেলা তাঁতীলীগ আহবায়ক মো. আবদুল হালিম মেম্বারসহ আরো অনেকে।
সভায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com