শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করিমগঞ্জে রক্তদাতাদের সম্মাননা দিলো হিউম্যানিটি অর্গানাইজেশন

করিমগঞ্জে রক্তদাতাদের সম্মাননা দিলো হিউম্যানিটি অর্গানাইজেশন


দিলোয়ার হোসাইন নানক,কিশোরগঞ্জ প্রতিনিধি :


কিশোরগঞ্জের করিমগঞ্জে মরণাপন্ন মানুষের রক্তের প্রয়োজনে যারা বার বার এগিয়ে এসেছেন সেই সব রক্তদাতাদের সম্মাননা জানালো হিউম্যানিটি অর্গানাইজেশন।শনিবার (৪ সেপ্টেম্বর)দুপুর ১২ টার দিকে মরিচখালী বাজার গো-হাট সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন রক্তদাতার হাতে এই সম্মাননা ক্রেস্ট দেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা:মুহাম্মদ আতাউর রহমান খোকন।
কমপক্ষে দশবার রক্ত দিয়েছেন এমন রক্তদাতাকে ক্রেস্ট দিয়েছেন হিউম্যানিটি অর্গানাইজেশন।অনুষ্ঠানেের প্রধান অতিথি ডা:মুহাম্মদ আতাউর রহমান বলেন,রক্তদান করলে কমে না।বরং বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে এর মাধ্যমে বিভিন্ন জঠিল ও কঠিন রোগের ঝুকি কমে যায়। রক্তের প্রয়োজন অন্য কিছু দিয়ে মেটানো সম্ভব নেয় উল্লেখ করে তিনি বলেন,রক্ত দিয়েই এই চাহিদা মেটাতে হয়।আমাদের এ বিষয়টি মনে রেখে রক্তদানে এগিয়ে আসতে হবে।রক্তদাতা একটি সংগঠনের তথ্য অনুযায়ী বাংলাদেশ প্রতিবছর পাঁচ লাখ ব্যাগ রক্ত প্রয়োজন হয়।এর ২৬ শতাংশ পূরণ হয় স্বেচ্ছায় রক্তদাতাদের মাধ্যমে। অনুষ্টানের প্রধান আলোচক কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডা:মরিয়ম আক্তার বলেন,রক্তদান একটি আনন্দের কাজ। আত্মার শান্তি, তৃপ্তি ও আনন্দের জন্য দান করলে আমরা এ দেশের সবার রক্তের চাহিদা পূরণ করতে পারব।হিউম্যানিটি অর্গানাইজেশনের আহ্বায়ক মো:সিরাজুল ইসলাম শুভ’র সভাপতিত্বে ও প্রধান সমন্বয়ক তরিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড.মো:সানাউল হক,ময়মনসিংহ চ্যানেল টোয়েন্টি ফোর স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ কণিক,গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে জানানো হয় ২০১৭ সালে প্রতিষ্ঠিত হিউম্যানিটি অর্গানাইজেশনের ১৮০ জন ব্লাড ডোনার রয়েছে। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল,সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক,হিউম্যানিটি অর্গানাইজেশন কমিটির সদস্য নিয়ামত উল্লাহ, আরিফুল হক,নাঈম খান,আশিক তমাল,সোহেল আহম্মেদ, মাসুদ মিয়া , ইমন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com