শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদঘাট পর্যন্ত সড়কসহ বহুমুখী সেতু বা টানেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এসব কর্মসূচি পালন করে ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি।
বহুমুখী সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. আশরাফ আলী, সাধারণ সম্পাদক ওমর হায়াৎ স্বপন, শহিদুল্লাহিল ফারুক, মাছুদুর রহমান মাসুদ, আনারুল ইসলাম লেবু, নেয়ামুল আহসান পামেল, নুর মোহাম্মদ বাবু, আতাউর রহমান, রোমান, আব্দুল মোতালেব প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাসহ নানা শ্রেণী পেশার জনসাধারণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ রুটে ফেরি সার্ভিস চালুর জন্য বিআইডাব্লিউটিএ ১৪৫ কোটি টাকা ব্যয়ে টার্মিনালসহ অবকাঠামো নির্মাণ করেছে।
কিন্তু সম্প্রতি বিআইডাব্লিউটিএ এর এক প্রতিবেদনে এই পথে আর ফেরি চালু করা সম্ভব নয় বলে উল্লেখ করা হয়।
সম্ভাব্যতা যাচাই বাছাই ছাড়া প্রকল্প বাস্তবায়ন করে এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয়ের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি ও দুর্নীতির উৎস খুঁজে বের করে শ্বেতপত্র প্রকাশ এবং উত্তরবঙ্গে প্রবেশের বিকল্প পথ হিসেবে গাইবান্ধার বালাসীতে ফেরি চলাচলসহ ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা ।
Leave a Reply