শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাহেদুল রাসেল,শেরপুর:


মুজিব শতবর্ষ উপলক্ষে হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেরপুরে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৪ সেপ্টেম্বর) শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে “আন্ধারিয়া স্বপ্নের ঠিকানা গুচ্ছ গ্রামে” এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফিরোজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, কামারিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, শেরপুর জেলা জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ৩য় লিংগের জন্য নির্মাণকৃত “আন্ধারিয়া স্বপ্নের ঠিকানা গুচ্ছ গ্রামে” গত দেড় মাস পূর্ব পর্যন্ত এখানে কাউকে উঠাতে পারেনি। আজ এ জায়গায় জন-কোলাহলে মুখরিত। তিনি হিজড়াদের জীবনমান উন্নত করতে ৮ লক্ষ টাকার অনুদান ও ঋণ তহবিলের ব্যবস্থা করা করেন। সেই সাথে ১টি এলইডি টেলিভিশন প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো জানান, হিজড়ারা সাংস্কৃতিক কর্মকান্ডেও বেশ পারদর্শী। তিনি আশা করেন যে, শেরপুর জেলাবাসী হিজড়াদের দ্বারা ভবিষ্যতে আর কোন হয়রানির শিকার হবেন না।

অনুষ্ঠানের শেষের দিকে এক মনমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com