শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠির সড়কে অতিরিক্ত অটো বৃদ্ধি পাচ্ছে যানজট

ঝালকাঠির সড়কে অতিরিক্ত অটো বৃদ্ধি পাচ্ছে যানজট

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে দিন দিন অটো রিক্সার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শহরের ধারণ ক্ষমতার মাত্রাতিরিক্ত এই পরিবহন চলাচল করায় শহরের প্রাণকেন্দ্র গুলোতে যানজট বৃদ্ধি এবং মানুষের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হচ্ছে। ছোট শহর নেই কোন ফুটপাত হঠাৎ দেখলে মনে হবে নাগরিকের চেয়ে অটোর সংখ্যা বেশি। এ পরিস্থিতি মানুষের মধ্যে বিরক্তিকর ও বিড়ম্বনা সৃষ্টি করছে। ঝালকাঠি শহরে সর্বাধিক ৪৫০ এই অটো রিক্সা চলাচলে জন্য উপযুক্ত। পৌরসভা থেকে নিবন্ধন নেয়া অটোর তুলনায় অনিবন্ধনকৃত অটোর সংখ্যা প্রায় দ্বিগুণ। অটোর পাশাপশি রিক্সা তুলনামূলক কম রয়েছে।

এ কারণে ঝালকাঠি শহরের প্রধান মোড়গুলো, ফায়ার সার্ভিস, সাধনার মোড়, সদর চৌমাথা, চাদকাঠি চৌমাথাসহ প্রধান প্রধান সড়কগুলোতে সকাল থেকে যানজট লেগেই থাকে।

এই সমস্যা নিরসনে কর্তব্যরত ট্রাফিকদের হিমশিম খেতে হয় এবং কখনো কখনো ঢাকার মতো যানজট ২০-২৫ মিনিট ধরে থাকে, যাত্রীসহ অন্যান্য পরিবহনগুলোও এই সময় দূর্ভোগ পোহাতে হয়। এ নিয়ে পৌরসভার কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। বিশেষ করে ইতোপূর্বে জেলা প্রশাসনের সভায় এ বিষয়গুলো আলোচিত হয়েছে এবং পৌরসভাকে নিয়ন্ত্রণ করার নিদের্শনা দেয়া হলেও কার্যকর হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com