কুমিল্লা ব্যুরো:
সমাজ ভিত্তিক সংগঠনের মাধ্যমে মাছ চাষে অবদান রাখায় কুমিল্লা জেলা মৎস অধিদপ্তর থেকে আবারো শ্রেষ্ঠ মৎস উৎপাদক এর পুরস্কার অর্জন করায় আলী আহম্মেদ মিয়াজি কে সংবর্ধনা প্রদান করা হয়।
স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন ব্লাড ফর কুমিল্লা শুক্রবার বিকালে ইলিয়টগঞ্জ হিমালয় ফিসারিজে এ সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড ফর কুমিল্লার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এস এম রাসেল, সমন্বয়ক নবীর হোসাইন, আল মাহাদী হাসান, দাউদকান্দি উপজেলা আহবায়ক হাসান জাকারিয়া শামিম, যুগ্ম আহবায়ক শামিম হাসান,আব্দুল্লাহ আল মুন্না,রাসেল আহাম্মদ, ইয়াসিন মালিক,সদস্য জুয়েল বেপারী, আরিয়ান মেঘ,আজিজ ফয়সাল,আশিক খান ইমনসহ অন্যান্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্লাড ফর কুমিল্লার প্রধান উপদেষ্টা হাজী
আলী আহম্মেদ মিয়াজির হাতে সম্মাননা ক্রেষ্ট ও ফুল দিয়ে বরন করে নেন সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে হাজী আলী আহাম্মদ মিয়াজি বলেন, তরুনদের সামাজিক, অর্থনৈতিক কাজে এগিয়ে আসতে হবে।বেকারত্ব দুরীকরনে নিজ উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে হবে। যারা আমার কাছে আসবে আমি তাদের সহযোগিতার চেষ্ঠা করব।
Leave a Reply