মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহেশপুরে মনছুর হত্যার তিন মাসেওধরা পড়েনি আসামীরা

মহেশপুরে মনছুর হত্যার তিন মাসেওধরা পড়েনি আসামীরা


মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ:


ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের কুড়িপোল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক মনছুর খুন হয়। হত্যার ৩ মাস পেরিয়ে গেলেও আসামীরা রয়েছে অধরা। পুলিশ ইচ্ছা করেই আসামীদের গ্রেফতার করছে না। এদিকে আসামীরা গ্রেফতার না হওয়ায় বাদীকে প্রতিনিয়ত মামলা তুলে নেওয়ার হুমকী দিচ্ছে। অন্যদিকে পুলিশ বলছে আসামীরা পলাতক, তাদের খুজে পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগী পরিবারটি খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেরনে এ সব অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের গত ২৩ মে কৃষক মনছুর আহম্মেদকে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে মহারম আলী ও তার দুই ছেলে নুরুন্নবী সজিব, শিহাব উদ্দিন সাকিব ও স্ত্রী কহিনুর বেগম। মারধরে আহত হন মনছুর আলী। প্রথমে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শারিরীক অবস্থান অনবতি হলে তাকে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২৮ মে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মাসুম পারভেজ বাদী হয়ে মহেশপুর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। অথচ হত্যার ৩ মাস পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ফলে হত্যাকান্ডের সাথে জড়িতরা প্রতিনিয়ত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। পরিবারের সকলেই জীবনের নিরাপত্তাহীনতায় আছে। নিহতের স্ত্রী মাসুমা বেগম বলেন, আজ পর্যন্ত একজন আসামীকেও পুলিশ গ্রেফতার করেনি। ইচ্ছে করে করেনি নাকি অন্যকোন কারন আছে তা আমরা বুঝতে পারছি না। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মনছুর হত্যায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তারা সবাই এলাকা ছাড়া। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com