মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহেশপুরে বিজিবি হাতে আটক ১০

মহেশপুরে বিজিবি হাতে আটক ১০

আব্বাস আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:


ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশে অনুপ্রবেশে ৪জন এবং অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ জনসহ মোট ১০ জনকে আটক করেছে সিমান্ত বিজিবি।  

আজ শনিবার সকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের কানাইডাংগা থেকে ২ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা ঝিনাইদহের শৈলকূপা উপজেলার তেতুলিয়া গ্রামের সন্তোষ মন্ডল (৫১), মাদারীপুরের কালকিনী উপজেলার নবক গ্রামের শ্রী কোমলেশ ব্যাপারী (৩৬), গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষের চর দক্ষিনপাড়া গ্রামের মোছাঃ রাবেয়া বেগম (৩২) ও শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার থাকাচুয়া গ্রামের আকলিমা বেগম (৩২)। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশুসহ মোট ৬ জনকে আটক করা হয়। ৬ জনের মধ্যে যশোর কশেবপুর উপজেলার চাদড়া গ্রামের মোঃ রেজাউল ইসলাম (২৭), তার স্ত্রী মোছাঃ লিপি বেগম (২৭), মেয়ে মোছাঃ সুরাইয়া খাতুন (১১) ও ছেলে মোঃ ইসরাফিল (৪) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা তামুন্দিয়া গ্রামের মোছাঃ ফুলসুরাত বেগম (৬৫) ও তার ছেলে মোঃ কবিরুল ইসলাম (৩২)।

বিষয়টি নিশ্চিত করে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com