আল নোমান শান্ত,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনা দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মতিউর রহমানের বাসায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। শনিবার রাত সাড়ে তিনটার দিকে পৌর শহরের দক্ষিণ পাড়া বাসায় এ আগুন লাগানোর ঘটনাটি ঘটে।
সাবেক কাউন্সিলর মতিউর রহমান জানায়, তিনি প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই দিনরাতে সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা বাসার প্রাচীল দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে বারান্দায় থাকা দুটি মোটরসাইকেলে ও কাপড়গুলোতে পের্টোল দিয়ে আগুন দিয়ে চলে যায়। হঠাৎ প্লাস্টিক পুড়া ও কাপড় পুড়ার গন্ধ পেয়ে ঘুম থেকে উঠেন ঘরের দরজা খুলে বারান্দায় গিয়ে দেখতে পায় দুটি মটরসাইকেল ও বারান্দায় রাখা কাপড়গুলো আগুনে দাউ দাউ করে পুড়ছে ও আগুন ছড়িয়ে-ছিটিয়ে যাচ্ছে । এরপর তিনি চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে একটি মোটরসাইকেল পুরোপুরি পুড়ে যায় ও অন্যটি অর্ধেক পুড়ে ও বাহিরে থাকা কাপড় সহ আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। তারপর পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ আসে।
Leave a Reply