মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালী যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে পর্যটকসহ আহত-১৩

পটুয়াখালী যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে পর্যটকসহ আহত-১৩

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত ইলিশ বহনকারী কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাস খালে পরে পর্যটক ও ব্যবসায়ীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। গতকাল রাত নয়টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের কুয়াকাটার পৌর শহরের কচ্ছপখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসাপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল কুয়াকাটা এক্রপ্রেস ( ঢাকা-মেট্রো-ব-১৫- ৩৫৬৫) নামের বাসটি ধারন ক্ষমতার চেয়ে বেশি ইলিশ মাছ ও অন্তত ২০ জন যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। অতিরিক্ত মাছ বহন করার ফলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে কচ্ছপখালী খালে পরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং রাত দুইটার দিকে বাসটি খাল থেকে উদ্ধার করে। মহিপুর থানার ওসি তদন্ত আবুল খায়ের জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com