শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার সেই মুসা বন্ড গ্রেফতার

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার সেই মুসা বন্ড গ্রেফতার

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামী মুসা বন্ডকে আটক করেছে বরগুনা জেলা পুলিশ। গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে মাছ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মুসা বরগুনা পৌরসভার ধানসিঁড়ি রোড এলাকার কামাল খানের ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলা চলমান রয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা মাছ বাজার এলাকা থেকে মুসাকে গ্রেফতার করা হয়। চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল মুসা বন্ড। 

মামলাগুলোর হলো:-

১। জিআর-২১৪/১৯(বর) ধারা- ৩০২/৩৪/২১২/ ১২০ বি(১)/১০৯/১১৪ পিসি, ২। জিআর-১০০/১৯ (বর) ধারা-৩৪১/৩২৩/৫০৬ পিসি।, ৩। নন জিয়ার – ২১/১৯ ধারা- পুলিশ আইনের ৩৪(৬), ৪। জিআর ২১৫/১৭(বর) ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৫০৬ পিসি। আগামীকাল (৫ সেপ্টেম্বর) আদালতে তোলা হবে মুসা বন্ডকে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেম তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুসাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন ক্রাইম মামলা রয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ৫ নাম্বার আসামী ছিল মো. মুসা ওরফে মুসা বন্ড। হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিলেন মুসা বন্ড। পরে গত বছরের ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যার প্রাপ্ত বয়স্ক আসামিদের রায়ে মুসা বন্ড নির্দোষ প্রমানিত হলে মুসাকে খালাস দেয় আদালত। মোঃ মুসা ওরফে মুসা বন্ডের বিরুদ্ধে একাধিক মাদক এবং অস্ত্র মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com