মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তানোরে চাঞ্চল্যকর মনিরুল হত্যা মামলার আসামী গ্রেফতার!

তানোরে চাঞ্চল্যকর মনিরুল হত্যা মামলার আসামী গ্রেফতার!

সোহানুল হক পারভেজ তানোর (রাজশাহী) :

রাজশাহীর তানোর উপজেলায় ধানক্ষেতের পাশের ড্রেন থেকে মনিরুল (৩৮) এর লাশ উদ্ধার করেছিলেন পুলিশ।

গত বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) ২০২১ ইং দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত ওই যুবকের নাম মনিরুল ইসলাম (৩৮) তিনি উপজেলার কামারগাঁ ইউপির পারিশো গ্রামের মৃত শুকুর উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানিয়েছিলেন, তানোর চৌবাড়িয়া সড়কের দূর্গাপুর নামক স্থানে ধানক্ষেতের ড্রেনের ভেতরে স্থানীয়রা ওই যুবকের মরাদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ শনাক্ত করে থানায় নেন, এবং সেখান থেকে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ’ পাঠানো হয়। এঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ।

সেই মোতাবেক রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর দিকনির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে; অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ডিএসবি এবং আসাদুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী- এর নেতৃত্বে, এস আই (নিঃ) আব্দুস সালাম তানোর থানা সঙ্গিয় ফোর্সসহ, বিশেষ অভিযানে তানোর থানার ক্ললেস হত্যা মামলা নং ০২ তারিখ- ০২-০৯-২১ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর সনিন্ধ আসামী ১। শ্রী জিতেন চন্দ্র পন্ডিত (৪৬) পিতা মৃত, বিরেন চন্দ্র পন্ডিত। ২। শ্রীমতি কমলা রানী (৩৩) স্বামী, শ্রী জিতেন চন্দ্র পন্ডিত। ৩। শ্রী জয় চন্দ্র পন্ডিত (২১) পিতা, শ্রী জিতেন চন্দ্র পন্ডিত সর্বসাং- দুর্গাপুর, থানা- তানোর, জেলা- রাজশাহীদের গ্রেফতার করেন।

ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ মনিরুলকে হত্যার কথা স্বীকার করেন, এবং হত্যাকান্ডে ব্যবহৃত আলামত আসামীদের দেখানো মতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ৩জন আসামী অদ্য বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন, জবানবন্দি শেষে বিজ্ঞ আদালত উক্ত আসামীগণকে জেল হাজতে প্রেরন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com