শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আর একটা কর্মির গায়ে আঘাত হলে কাদের মির্জা ও তার ছেলের হাত-পা ভেঙ্গে দেওয়া হবে: উপজেলা আ.লীগের মুখপাত্র মঞ্জু

আর একটা কর্মির গায়ে আঘাত হলে কাদের মির্জা ও তার ছেলের হাত-পা ভেঙ্গে দেওয়া হবে: উপজেলা আ.লীগের মুখপাত্র মঞ্জু


নোয়াখালী প্রতিনিধি


বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেছেন, কোম্পানীগঞ্জের গত ৮মাসের ঘটনায় মানুষ ক্ষুদ্ধ,আতঙ্কিত,বিক্ষুদ্ধ। এখানে যেন কোন অভিভাবক নেই। এক অপরাজনীতির হোতার কারণে শান্তির জনপদ কোম্পানীগঞ্জ অশান্ত হয়ে পড়েছে। গতকাল আব্দুল কাদের মির্জা ফেসবুক লাইভে এসে নোয়াখালীর পুলিশ সুপার, ডিবির কর্মকর্তা, কোম্পানীগঞ্জ থানার সাবেক (ওসি) রনি, পরিদর্শক (তদন্ত) রবিউল হক,বর্তমান ওসি সাহেব, এসিল্যান্ড সাহেব সহ সবাইকে যে ভাবে কথা বলেছেন। আমি এ সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি মানুষের পর্যায়েও পড়েন না। আপনারা এগুলে বসে বসে সহ্য করেন কিভাবে। আপনারা এখানে বিবদমান দু’গ্রুপে আসামি গ্রেফতারের নামে লেভেল ফিল্ড প্লেয়িং ফিল্ড করেন। ১৮ মামলার আসামি হামিদ ওসি তদন্তের রুমে কেন যায়? এ প্রশ্নের জবাব দিতে হবে। সেখানে কি ঘটেছে এ গুলোর তথ্য আমাদের কাছে আছে। কোম্পানীগঞ্জে নতুন করে কয়েক জন সাব-ইন্সপেক্টর এসছে। তারা বলে বেড়ান তারা ডিআইজির লোক। তাহলে কি বিশেষ একটি মহল চাইনা কোম্পানীগঞ্জের পরিবেশ শান্ত হোক। তাহলে তারা কি চায়। কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত কাদের মির্জার পিছনে পিছনে সিপাহীর মত ঘুরে। আপনার স্বার্থ কি। কোম্পানীগঞ্জকে আপনি কোথায় নিয়ে যেতে চান।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

মুখপাত্র মঞ্জু বলেন, আগামীকাল রোববার সকাল ১০টায় রংমালা মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লা আল মামুনকে অপমান করার প্রতিবাদে প্রতিবাদ সভা ডেকেছে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ। আমরা শুনছি আব্দুল কাদের মির্জা ঘোষণা দিয়েছে সেখানে ১৪৪ ধারা জারি করলেও নাকি, সে সেখানে যাবে। ইতোমধ্যে মুছাপুরে আইয়ুব আলী, রামপুরে ইকবাল বাহারকে নির্দেশ দেওয়া হয়েছে যত রকমের অস্ত্রশস্ত্র আছে সব সেখানে হাজির করার জন্য। এ অপরাজনীতির হোতা আজকে নোয়াখালী জেলা আ.লীগের কমিটি পরিবর্তন করতে চায়। মাননীয় মন্ত্রী আপনি আজকে ১৬ মাস জেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে এসেছেন। ১৬ মাসে কমিটিটা দিতে পারেন নাই। এটা আপনার জেলা। আর ক্ষনে ক্ষনে আপনার ভাই কতক্ষণ আপনার পক্ষে বলে। আপনাকে চরিত্রহীন বলে,কতক্ষণ দুর্নীতিবাজ বলছে,এগুলো তার ব্যক্তিগত প্রয়োজনে। নোয়াখালী জেলা আ.লীগ কমিটি যদি তার পক্ষে নেওয়া যায়। ওখানে শতশত কোটি টাকা কমিশন বাণিজ্য করতে তার সুবিধা হবে। এখন এটাই তার লক্ষ্য। কোম্পানীগঞ্জের আ.লীগের একজন নেতাকর্মির বেঁচে থাকতে তার এ অপরাজনীতি এখানে করতে দেওয়া হবেনা।

মঞ্জু কাদের মির্জাকে উদ্দেশ্য করে বলেন, মানুষ যে প্লেটে খায় সে প্লেটে একটা দুইটা ছিদ্র করে। এ বদমাইশ ২০টা ছিদ্র করে। মেট্রিক পাস করছে ৩-৪বার পরীক্ষা দিয়ে। ডিগ্রি পাস করছে দুইবার পরীক্ষ দিয়ে নকল করে। বিসিএস ক্যাডার দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী-এমপি কেউ বাদ নেই। সবাইকে অপমান করে যাচ্ছে সমানে। আগে মেট্রোরেলের পিডি আফতাব উদ্দিন তালুকদারের সাথে তার সম্পর্ক ভালো ছিল। তাকে দিয়ে কিছু চাকরি ও দিয়েছে মেট্রোরেলে। হঠাৎ করে লাইভে এসে তার বিরুদ্ধে বলা শুরু করেছে। কারণ হচ্ছে একটা চাঁদাবাজি। রমজান ঈদের আগে দেদারচ্ছে অফিসারদের বিরুদ্ধে ক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com