শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১৭ বছর পর ঢাকা জেলা যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা

১৭ বছর পর ঢাকা জেলা যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা

সোহেল রানা,সাভার(ঢাকা):

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার(৩ সেপ্টেম্বর) বিকেলে কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ অনুসারে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদউত্তীর্ণ হওয়ায় ১ সেপ্টেম্বর শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খানের স্বাক্ষরে যুবলীগ ঢাকা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

যুবলীগের ঢাকা জেলা সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, কমিটি বিলুপ্তির বিষয়টি আমার জন্য ভালো হয়েছে। কেন্দ্রীয় কমিটির সময়োপযোগী এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি, দলের ত্যাগী নেতা–কর্মীরা এ ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে দলের নিরপেক্ষতা ও শৃঙ্খলার বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন। পরবর্তী রাজনীতির ক্ষেত্রে যোগ্যতার সঠিক মূল্যায়ন পাবেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৩০ মে ঢাকা জেলা যুবলীগ কমিটি অনুমোদন পায়। অবশেষে দীর্ঘ ১৭ বছর ৩ মাস ৪ দিন পর এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com