শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যুবলীগ নেতার মন্তব্য চাওয়ায় সাংবাদিককে মামলার হুমকি

যুবলীগ নেতার মন্তব্য চাওয়ায় সাংবাদিককে মামলার হুমকি

নিজস্ব প্রতিবেদক:

সাভারে কর্মরত বাংলাদেশ বুলেটিন ডটকমের সাংবাদিক সোহেল রানাকে মামলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারের বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক।

এর আগে একইদিন বিকেলের দিকে বক্তব্য নিতে কবীর হোসেন সরকারকে মুৃঠোফোনে কল করা হলে তিনি এ হুমকি দেন।

অভিযুক্ত কবীর সরকার আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক।

সাংবাদিক সোহেল রানা সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ বুলেটিন ডটকমের সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। একই সাথে তিনি আরেকটি দৈনিক পত্রিকায় কাজ করেন। সোহেল রানা সাভার পৌরসভার শাহীবাগ এলাকার ইউসুফ আলীর ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলের দিকে একটি সংবাদের বিষয়ে বক্তব্য নিতে কবীর হোসেন সরকারকে ফোন করেন ভুক্তভোগী সাংবাদিক। এসময় মন্তব্য না করে বারবার তিনি সাংবাদিকের পরিচয় জানতে প্রশ্ন করে ফোন কেটে দেন। কিছুক্ষণ পর ফিরতি কল করে মামলার হুমকিসহ অসৌজন্যমূলক আচরণ করেন।

এতে আরো বলা হয়, কবীর হোসেন সরকার স্থানীয়ভাবে বিতর্কিত একজন রাজনীতিক। তার সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, সাংবাদিককে হুমকির একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com