কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার চান্দিনায় বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বারেরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়ার সভাপতিত্বে ও বাড়েরা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মাস্টার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চান্দিনা পৌরসভার মেয়র মো.শওকত হোসেন ভূইয়া, সাবেক মেয়র মো.মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শাহাদাত হোসেন মজুমদার , যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন, অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. সুলতান আহমদ, বাচ্চু মিয়া, তপন দে, তাজুল ইসলাম মেম্বার, হুমায়ুন কবির, বাড়েরা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জসিম উদ্দিন, ছাত্রলীগ আহবায়ক মো. ফরহাদ হাসান আরো অনেকে।
সভায় বক্তারা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি’র ছেলে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মুনতাকিম আশরাফ টিটুকেই আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঘোষনার জন্য আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ এর নিকট দাবি জানান।
Leave a Reply