কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য, মানজিল হাসান আলীম’র পরিচালনায় নিমসার বাজারে কুটুম বাড়ি রেস্টুরেন্টের শুভ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে নিমসার বাজারে রেস্টুরেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা গ্রুপের চেয়ারম্যান ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান।
এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ অনেকেই রেস্টুরেন্ট উদ্বোধনী দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন।
Leave a Reply