রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

কুমিল্লার দেবীদ্বারে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লার দেবীদ্বারে ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর ব্রিজ থেকে আশানপুর হয়ে বালিবাড়ি চর এলাকা পর্যন্ত গোমতী বাঁধের প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কার করেছে আশানপুর নবজাগরন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার সকাল থেকে দিনব্যাপী আশানপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী মো. আক্তারুজ্জামানের আর্থিক সহায়তায় ইট, বালি, সুরকী দিয়ে স্বেচ্ছাশ্রমে ওই সড়কটি সংস্কার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ফতেহাবাদ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেএম কামরুজ্জামান মাসুদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, নবজাগরন সংঘের উপদেস্টা জিএমএম ফারুক, লক্ষীপুর নবযাত্রা সংগঠনের সভাপতি মো. বদরুল হাসান সাজিব, আশানপুর নবজাগরন সংঘের সাধারন সম্পাদক আব্দুল কাইউম মুন্সী, মো. মামুনুর রশিদ মুন্সী সহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
কামরুজ্জামান মাসুদ জানান, ছোট-বড় গর্ত আর খানা-খন্দে ভরা সড়কটি চলতি বর্ষাকালে হাজার হাজার পথচারী ও যানবাহনের চলাচলে চরম দুর্ভোগের কারন হয়েছিলো। মানুষের দুর্ভোগ লাঘবে আমরা পারিবারিক ভাবে প্রয়োজনীয় অর্থ সহায়তা দিয়ে সড়কটি সংস্কার করে দিচ্ছি। সংস্কার কাজে আশানপুর নব জাগরন সংঘের সদস্যরা স্বেচ্ছাশ্রম দিয়ে মানবতার উজ্জল দৃস্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজে আমি এবং আমার পরিবার ফতেহাবাদ ইউনিয়নের মানুষের পাশে থাকবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com