কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা নগরীতে অসহায় ও দরিদ্র পথচারীদের মাঝে খাবার বিতরন করেছে অনলাইন উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া এগ্রো এন্ড নার্সারি।
শুক্রবার নগরীর কান্দিরপাড় ও রানীর বাজার সড়কের বিভিন্ন মসজিদের সামনে দুপুরের খাবার বিতরন করা হয়। রিকসা চালক, পাদুকা শ্রমিক, ভিক্ষুক, ভবঘুরে, ভ্রাম্যমান বিক্রেতাসহ বিভিন্ন পেশার মানুষদের এ খাবার দেন।
এ সময় উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা মাইনাস খাঁটি পণ্য প্রতিষ্ঠানের এমদাদুল হক মাইনাস, ভিক্টোরিয়া এগ্রো এন্ড নার্সারির পরিচালক মো. মাঈন উদ্দীন পাবেল, সি ফুড অনলাইন বিক্রেতা ফাহাদ ও ফেসবুক ভিত্তিক বিক্রেতা প্রতিষ্ঠান স্বপ্ন নীড়ের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান ফারাবি।
Leave a Reply