শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত পোস্টার ছিঁড়ে ফেলা এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ।

বুধবার (১ সেপ্টেম্বর) চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে প্রক্টর অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় সরকারবিরোধী ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি করে স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা।

জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রলীগের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এরইমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বের করতে কাজ করছে প্রশাসন।

চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, হঠাৎ করে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের আস্ফালন সহজ কিংবা সাধারণ ঘটনা নয়। এটি তাদের পরিকল্পিত কাজ। আমরা বরাবরের মতোই তাদের মোকাবিলায় সর্বদা প্রস্তুত আছি।

এই সময় চবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুমন নাসির, আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, নাজমুল এইচ সানি, পাপন খান, সাদাফ খান, কনক সরকার, তায়েফ, ফজলে রাব্বি, ইখলাস, ইমরানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com