বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
শুক্রবার যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনার জের ধরে চাচাতো ভাইদের হামলায় ইমামুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাঠি গ্রামের মতিয়ার রহমানের ছেলে। হত্যার অভিযোগে হাসপাতালে চিকিৎসাধীন দুই চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে মারামরিতে ইমামুল (৩৩), তার চাচা মোহাম্মদ আলীর ছেলে কামাল (৩৫) এবং আরেক চাচাতো ভাই রবিউলের ছেলে শান্ত (২০) আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের তিনজনকেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার পথে রাস্তায় ইমামুলের মৃত্যু হয়। অন্যদিকে আহত কামাল (৩৫) ও শান্তকে (২০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ হাসপাতালে কামাল ও শান্তকে আটক দেখায়। এছাড়া ঘটনাস্থল থেকে শান্তর পিতা রবিউল ইসলামকে আটক করে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম আরো জানান, নিহত ইমামুলের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।
Leave a Reply