রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চর জব্বর থানায় পুলিশ কনস্টেবলকে বিদায় সংবর্ধনা

চর জব্বর থানায় পুলিশ কনস্টেবলকে বিদায় সংবর্ধনা


নোয়াখালী প্রতিনিধি

৩৮ বছর ৬ মাস চাকুরি শেষে পুলিশ কনস্টেবল আবুল কালাম আজাদকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে নোয়াখালীর চর জব্বর থানার পুলিশ।

শুক্রবার (৩ সেক্টেম্বর) বিকালে চর জব্বর থানা প্রাঙ্গণে এ সংবর্ধনা দেয়া হয়। বিদায়ের সময় সকল পুলিশ সদস্য সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে আবুল কালামকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান। পরে ফুল সুসজ্জিত গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেয়া হয়। বিদায়ী কনস্টেবল আবুল কালাম সদর উপজেলার এওজবালিয়া গ্রামের বাসিন্দা।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জিয়াউল হক জানান, চরজব্বর থানায় আসার পর এই প্রথম থানা থেকে কোন পুলিশ কনস্টেবল অবসরে যাওয়ার সময় বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা ও ফুল সুসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দেয়া হয়। বিদায় বেলায় ওই সহকর্মীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

বিদায়ী কনস্টেবল আবুল কালাম ও আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন,আমার চাকুরি জীবনে অনেক জেলায় চাকুরি করেছি। বিদায় ক্ষনে চর জব্বর থানার ওসি ও সহকর্মীদের বিদায় সংবর্ধনা স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com