শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বকশীগঞ্জে চুরির অভিযোগে পুলিশ কর্তৃক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আটক

বকশীগঞ্জে চুরির অভিযোগে পুলিশ কর্তৃক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আটক

এম শাহীন আল আমীন,জামালপুর ॥

চুরির অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালেহ আহমেদ ময়নাকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। আদালতে চোরের জবানবন্দি পর্যালোচনা করে ৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে পুলিশ সালেহ আহমেদ ময়নাকে আটক করে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া বাজারে গত ২৫ আগষ্ট রাতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে ব্যবসায়ী ফজলুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ২৭ আগষ্ট রবিন ও মনো মিয়া নামে ২ জনকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতাকৃত আসামী রবিন ও মনো মিয়া জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে আদালতে সালেহ আহমেদ ময়নার নাম বলেন। রবিন ও মনো মিয়ার জবান বন্দির ভিত্তিতে শুক্রবার সকালে নীলাক্ষিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালেহ আহমেদ ময়নাকে আটক করে বকশীগঞ্জ থানা পুলিশ।

এব্যাপারে নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা বলেন, চুরির অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সাথে দীর্ঘদিন ধরে সালেহ আহমদ ময়নার মনোমালিন্য চলে আসছে। চুরির অভিযোগে ধরা পড়ার পর সালেহ আহমেদ ময়না অভিযুক্ত চোর রবিন মিয়া ও মনো মিয়াকে চোরাই মালামাল বের করে দেওযার জন্য চাপ সৃষ্টি করে। সালেহ আহমেদ ময়নার চাপের মুখেই রবিন ও মনো মিয়ার বাড়ী থেকে আংশিক চোরাই মালামাল উদ্ধার হয়েছে। এই ক্ষোভেই পেশাদার চোর রবিন মিয়া ও মনো মিয়া নীলাক্ষিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালেহ আহমেদ ময়নার নাম বলেছে। নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা আটক ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালেহ আহমেদ ময়নার মুক্তি দাবি করেন।

এব্যপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স¤্রাট জানান, উল্লেখিত চুরির ঘটনায় ধৃত আসামীরা ১৬৪ ধারা মোতাবেক সালেহ আহমেদ ময়নার বিরুদ্ধে জবান বন্দি দেন। আদালতে দেওয়া সেই জবান বন্দি পর্যালোচনা করেই সালেহ আহমেদ ময়নাকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com