শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোণার মদনে কিশোরীকে অপহরণ : ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

নেত্রকোণার মদনে কিশোরীকে অপহরণ : ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মোঃ রেজাউল হাসান সুমন, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ


নেত্রকোণার মদনে এক কিশোরীকে (১৬) অপহরণের ঘটনায় মোজাম্মেল হক সোহাগ (২৫) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে মদন থানায় এই মামলা দায়ের করেছেন।
মোজাম্মেল হক সোহাগ মদন উপজেলার আরগিলা গ্রামের আব্দুল হাই-এর ছেলে সে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কিশোরী। দীর্ঘদিন ধরে পৌর সদরে মাস্টার পাড়া নামক স্থানে ভাড়া বাসায় বসবাস করছিলেন এই কিশোরী।

পরে গত সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাসা থেকে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান মোজাম্মেল হক সোহাগ।
ঘটনার পর থেকে কিশোরীর কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাবা মোজাম্মেল হক সোহাগসহ আরো কয়েক জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম শাওন মোবাইল ফোনে জানান, অভিযোগের সত্যতা থাকলে মোজাম্মেল হক সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ওসি আরো জানান, কিশোরীকে অপরহণের ঘটনায় মোজাম্মেল হক সোহাগের নামে মামলা হয়েছে। কিশোরীকে উদ্ধারসহ আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com