বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দক্ষিণ রাউজানে মন্দির ও কেন্দ্রীয় গঙ্গা মন্দিরের অফিস কক্ষের দেওয়াল ভেঙ্গেঁ নগদ অর্থ ও কাগজপত্র লুটপাট।

দক্ষিণ রাউজানে মন্দির ও কেন্দ্রীয় গঙ্গা মন্দিরের অফিস কক্ষের দেওয়াল ভেঙ্গেঁ নগদ অর্থ ও কাগজপত্র লুটপাট।

ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

গত ২সেপটেম্বর অনুমানিক সকাল ৬:৪৫মিনিটের দিকে, সি সি টিভি ক্যামেরাই চিহ্নিত ১৪নং বাগোয়ান ইউনিয়নের এর ৪নং ওয়ার্ডের গশ্চি ব্রাহ্ম দাশপাড়ার, মৃত গুন্ন মিয়ার ছেলে মোহাম্মদ হাফিজ আহমেদ (৫৭) এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৭/৮ জন মিলে… মন্দিরের অফিস কক্ষের পিছনে অংশে কোদাল হাতুড়ি দিয়ে দেওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করেন,
অফিস কক্ষের ভেতরে প্রবেশ করার পর, অফিস কক্ষে থাকা স্টিলের আলমিরা ভাঙচুর করে আলমিরায় রক্ষিত মন্দিরের নামীয় কাগজপত্র ও বহু মূল্যবান জিনিসপত্র এবং আলমিরাতে থাকা নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনাটির বিষয়ে গঙ্গা মন্দিরের পাশে থাকা শ্রী শ্রী মা মগদেশ্বরী সেবা খোলায় প্রদীপ জ্বালানোর সময় স্বচক্ষে দেখে জনৈক পুজারী এলাকার লোকজন এবং মন্দির কমিটিকে ঘটনার বিষয়ে অবহিত করেন। পরবর্তীতে সংবাদ পেয়ে দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার ও শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দিরের পরিচালনা পরিষদের সদস্য এবং স্থানীয় কিছু লোকজন সহ মন্দিরের অফিস কক্ষের ভিতরে গিয়ে,ভিডিও ফুটেজ বিস্তারিত দেখে।
পরে প্রকাশ সরকার বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা করেন। এলাকাবাসী মন্দির পরিচালনা কমিটি ও মন্দির পরিচালনা কমিটি, দক্ষিণ রাউজান শ্রী শ্রী মা মগদ্বেশরী মন্দির ও কেন্দ্রীয় গঙ্গা মন্দির এর অফিস কক্ষের দেওয়াল ভেঙ্গেঁ মন্দিরের প্রয়োজনীয় কাগজ পএ ও নগদ অর্থ লুটপাট ও ক্ষতি সাধন যে বা যারা করছেন। সিসিটিভি ক্যামেরাতে চোর চিহ্নিত। স্থানীয় এলাকাবাসী
এই পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার কঠিন বিচার চেয়ে অনতিবিলম্বে চিহ্নিত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় আনার দাবি জানান। রাউজানবাসী সবসময় অসাম্প্রদায়িকতার রোল মডেল বলা হয়,,সকল উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।সেই সাথে প্রশাসনের কাছে সুষ্ট বিচার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com