মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা নগরীতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে পুলিশের অভিযান

কুমিল্লা নগরীতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে পুলিশের অভিযান


কুমিল্লা ব্যুরোঃ


নগর কুমিল্লায় বেড়েছে মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম। সম্প্রতি মাদক ব্যবসায়ে বাধা দেয়ায় মিথুন নামে এক সমাজকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। এমন ঘটনায় নড়েচড়ে বসে কুমিল্লা জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় নগরীতে মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম কমাতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্পষ্টে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার নগরীর চর্থা, মুরাদপুর, চকবাজার, মোগলটুলী, কাপ্তানবাজার, ভাটপাড়া ও ছোটরা এলাকায় অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ।
অভিযানে ছিলেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিত বড়ুয়াসহ গোয়েন্দা পুলিশের তিনটি টিম।
এ সময় সড়কের পাশে ও বিভিন্ন স্পটে অযথা আড্ডা দেয়া ও ঘুরাঘুরির সময় অন্তত ৩০ জন কিশোর ও তরুণকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেসব কিশোররা বাহিরে বের হওয়ার সদুত্তর দিতে পারে নি, পরে অভিভাবকদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে পুলিশ অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com