শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলায় আলোচিত রায়হান হত্যা মামলার রায়ে ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভোলায় আলোচিত রায়হান হত্যা মামলার রায়ে ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


গাজী তাহের লিটন, ভোলা:


ভোলার চরফ্যাশন উপজেলার  শশীভূষণের মাওলানা আবদুল্লাহ আল নোমানের ১০ বছর বয়সী ছেলে কেফায়েত উল্লাহ রায়হান হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একলক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন চরফ্যাশন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। 
বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ দণ্ডাদেন।দণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আজহার আলী চৌকিদারের ছেলে জামাল চৌকিদার, তার ছেলে মোস্তফা ও ইকবাল, ১নং ওয়ার্ডের নজীর আলি গাজীর ছেলে জয়নাল আবেদিন গাজী।
আদালত সূত্রে জানাযায়, দণ্ড প্রাপ্ত আসামিরা ৩২ শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে গত ২০১৩ সালের মে মাসের ২০ তারিখ সোমবার বিকাল ৫টায় পরিকল্পিতভাবে একই এলাকার মাওলানা আবদুল্লাহ আল নোমানের ১০ বছরের ছেলে কেফায়েত উল্লাহ রায়হানকে চৌকিদার বাড়ি সংলগ্ন ধান খোলা মাঠের পাশে গলা টিপে হত্যা করে। আসামিরা এ হত্যাকা- অন্যদিকে প্রবাহিত করার উদ্দেশ্যে লুঙ্গি দিয়ে প্যাচিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে শিশু রায়হানের মরদেহ। পরবর্তীতে নিহত রায়হানের পিতা মাওলানা নোমান বাদী হয়ে ওই বছরের ২৪ জুন চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত ২ সেপ্টেম্বর মামলার চার আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একলক্ষ টাকা করে জরিমানা আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com