শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিরামপুরে মমতাজ বেগম সড়কে রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

হরিরামপুরে মমতাজ বেগম সড়কে রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়নের উত্তর চানপুর আরকান মাদ্রাসা থেকে কল্যানপুর আজাহার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত (প্রস্তাবিত) মমতাজ বেগম সড়কে রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চলাচলের রাস্তা হারিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার চালা ইউনিয়নের আরকান মাদ্রাসা থেকে কল্যানপুর আজাহার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কে প্রবাসী কাউছার বিশ্বাস লাভলু’র অর্থায়নে একই এলাকার শামসুল হক মোল্লা ঘর তুলেছেন। ঘর অপসারণ চেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হরিরামপুর থানা ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উত্তর চানপুর এলাকার মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসান বলেন, রাস্তার উপর ঘর নির্মান করায় আমরা চলাচলে বিপাকে পরেছি। ঘর অপসারণ চেয়ে জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হরিরামপুর থানা ওসির কাছে লিখিত আবেদন করেছি।

অপরদিকে সরকারি জায়গা দিয়ে রাস্তা না করে ব্যক্তি জায়গায় রাস্তা বন্ধের দাবি করে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছে শামসুল হক মোল্লা নামের এক ব্যক্তি।

ভাতিজার জায়গায় ঘর নির্মানের কথা স্বীকার করে শামসুল হক মোল্লা বলেন, সরকারি জায়গা রেখে ফসলি জমি নষ্ট করে তারা রাস্তা নির্মান করছে। সরকারি জায়গা দিয়ে রাস্তা না করে আমার ভাতিজার জায়গায় রাস্তা নির্মান করছেন। অনেকের ফসলি জমি নষ্ট করেছে তারা। আমরা চাই নদীর পার ঘেঁষে সরকারি জায়গায় রাস্তা হোক। আমরাও উপজেলা চেয়ারম্যান ও ইউএনও মহোদয়কে জানিয়েছি।

হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, রাস্তা দখল করে ঘর নির্মানের অভিযোগ পেয়েছি। তবে বিষয়টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে বলে তিনি ব্যবস্থা নিবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে সরজমিনে তদন্ত করার কথা বলেছি। যদি জনগনের চলাচল বন্ধ করে ঘর নির্মান করা হয় তবে ঘর অপসারণ করতে হবে। আর যদি জনগণের চলাচলের রাস্তা না হয় তবে ব্যক্তি মালিকানাধীন জায়গায় ঘর তুলতেই পারেন।

উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, রাস্তায় ঘর নির্মান নিয়ে দুই পক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছি। দ্রুতই সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com