শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহীতে নেসকোর ৯ কর্মকর্তার বড় অনিয়ম, তদন্তে দুদক

রাজশাহীতে নেসকোর ৯ কর্মকর্তার বড় অনিয়ম, তদন্তে দুদক

সোহানুল হক পারভেজ (রাজশাহী) :

নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) রাজশাহীর এমডি জাকিউল ইসলামসহ বেশ কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে রয়েছেন সাতজন কর্মকর্তা ও দুইজন উচ্চমান সহকারি।তাদের বিরুদ্ধে ঠিকাদারের সাথে যোগসাজশে বিভিন্ন প্রকল্পে কাজ না করে বিল উত্তোলন, বিদ্যুৎ খাতে বরাদ্দের কোটি কোটি টাকা আত্মসাত এবং ঘুষ, দূর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লুটপাট ও কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।এরই প্রেক্ষিতে দুদক রাজশাহীর সহকারী পরিচালক আল-আমিন, উপসহকারী পরিচালক সদীপ কুমার চৌধুরী, সহকারী পরিদর্শক মাহবুবুর রহমানের সমন্বয়ে গঠিত টিম বুধবার নেসকো বিদ্যুৎ ভবন রাজশাহীতে একটি অভিযান পরিচালনা করে।এ সময় দুদক টিম নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড রাজশাহী অফিস সরজমিনে পরিদর্শনকালে অফিসের নির্বাহী পরিচালক আব্দুল আজিজ ও অপর নির্বাহী পরিচালক সৈয়দ গোলাম আহম্মেদের সাথে সাক্ষাৎ করেন। তারা গত ১৮-১৯ অর্থ বছরে লাইট লাগানোসহ অন্যান্য কাজের টেন্ডার সংক্রান্ত সকল রেকর্ড-পত্র তৎক্ষণাৎ সরবরাহ করতে বলেন। কিন্তু আব্দুল আজিজ তা পারেননি। ফলে আজ বৃহস্পতিবারের মধ্যে সব কাগজপত্র ও রেকর্ড সরবরাহের নির্দেশ দেয়া হয়।এর মধ্যে রয়েছে, গত ১৮-১৯ অর্থবছরে লাইট লাগানো টেন্ডার সংক্রান্ত সকল রেকর্ড-পত্রের ফটোকপি; অফিসের ডিজিটাল হাজিরার রেকর্ড; এমডির গত ১৪ মাসের টিএ/ডিএ সংক্রান্ত বিলের সকল রেকর্ড-পত্রের ফটোকপি, ঢাকা লিয়াজো অফিস ও রেস্ট হাউজের ভাড়াসহ গত এক বছরের তথ্যাদি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com