মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মৌলভীবাজার, কুলাউড়ায় যানজট নিরসনে নির্ধারিত সিএনজি স্ট্যান্ড স্থাপন!!

মৌলভীবাজার, কুলাউড়ায় যানজট নিরসনে নির্ধারিত সিএনজি স্ট্যান্ড স্থাপন!!

জাহিদুল ইসলাম ফেরদাউস, কুলাউড়া, মৌলভীবাজার।
বৃহঃবার, ২ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজার জেলার, কুলাউড়া পৌর শহরের দীর্ঘদিনের সৃষ্ট যানজট নিরসনের জন্য পৌর শহরের দু’প্রান্তে দু’টি নির্ধারিত সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর উদ্যোগে কুলাউড়া উপজেলা প্রশাসন, কুলাউড়া থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকে উক্ত দু’টি সিএনজি স্ট্যান্ডের উদ্বোধন করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে।
পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই, সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৩৫৯ উপজেলা শাখার সম্পাদক মো. সোহাগ মিয়া প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, ট্রাফিক ইন্সপেক্টর মো. সিরাজ, পৌর কাউন্সিলারবৃন্দসহ সিএনজি পরিবহন নেতৃবৃন্দ।
জানা যায়, পৌর শহরের রাস্তার দু’পার্শ্বের যত্রতত্রভাবে অসংখ্য সিএনজি গাড়ি পার্কিং করে রাখার ফলে দীর্ঘদিনের সৃষ্ট যানজট নিরসনের জন্য কুলাউড়া শহরের দক্ষিণবাজারের ফুটবল মাঠ সংলগ্ন উছলাপাড়ায় ও উত্তরবাজারের উপজেলা হাসপাতালের সম্মুখে দু’প্রান্তে ২টি সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। এখন থেকে বিভিন্ন লাইনের সকল সিএনজি গাড়ি উক্ত ২টি স্ট্যান্ডে অবস্থান করবে।
উক্ত দুটি স্ট্যান্ড থেকে শহরের ভেতরে বিভিন্ন লাইনের ১১টি স্ট্যান্ডে যাত্রী পরিবহনের জন্য প্রতি স্ট্যান্ডে ২ থেকে ৫টি গাড়ি অবস্থান করে যাত্রী নিয়ে তাদের গন্তব্যে যাতায়াত করবে। এতে করে শহরের ভেতরের যানজট নিরসন হবে বলে ভুক্তভোগীরা আশাবাদী।

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন জানান, শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে কুলাউড়া শহরের উছলাপাড়া ও উত্তরবাজারের হাসপাতালের সম্মুখে ২টি সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। ফলে এখন থেকে সকল সিএনজি গাড়ি রাস্তার ফুটপাতে পার্কিং না করে নির্ধারিত উক্ত দুই স্ট্যান্ডে অবস্থান করে তাদের গন্তব্যে যাতায়াত করবে।

এছাড়া গত বুধবার থেকে লাইসেন্সবিহীন রিকশা, টেলা, ভ্যানগাড়ি পৌর শহরে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি আরও জানান, শহরে অটোরিকশার চাপ কমাতে ২৫০টি ব্যাটারী চালিত অটোরিকশাকে চলাচলের লাইসেন্স দেয়া হয়েছে। তিনি শহরকে যানজটমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com