বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে সরকারি সম্পত্তির পজিশন হস্তান্তরের অভিযোগ

ঝালকাঠিতে সরকারি সম্পত্তির পজিশন হস্তান্তরের অভিযোগ

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে বিধি লঙ্ঘন করে সরকারি সম্পত্তির পজিশন হস্তান্তরের অভিযোগ উঠেছে দলিল লেখক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে। উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান উপজেলার পূর্ব রাজাপুর (খারাকান্দা) এলাকার মৃত মোসলেম আলী খানের ছেলে।

রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানাগেছে, সরকারি লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকরা সাব-রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষের কাছে আবেদন করে মৌখিক ভাবে বসার জায়গা নিয়ে পারেন। ঐ জায়গা কারো কাছে বিক্রয় বা হস্তান্তর করার কোন বিধান নাই। কিন্তু বিধি লঙ্ঘন করে মনিরউজ্জামান তার পজিশন ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে নগদ অর্থের বিনিময় বিক্রয় করেন। এ ঘটনায় গত বুধবার মনিরউজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষ।

এ ব্যাপারে অভিযুক্ত মো. মনিরউজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে জানায়, ওটা আমার চেম্বার আমি কেন বিক্রয় করবো। আমি শুনেছি দলিল লেখক আলকাস তার পজিশনের অর্ধেকটা দুই লাখ টাকায় বিক্রয় করেছেন।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা সাব-রেজিস্টার ইয়াসমিন সিকদার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com