সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সংবাদ প্রচারের পর নড়ে বসলেন বিদ্যুৎ কতৃপক্ষ।

সংবাদ প্রচারের পর নড়ে বসলেন বিদ্যুৎ কতৃপক্ষ।

চট্রগ্রাম মহানগর প্রতিনিধি:

অবশেষে টনক নড়লো বিদ্যূৎ বিভাগের।
তুলসীধাম সড়কে বৈদ্যুতিক তারের উপর গাছ, ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা.. শিরোনামে একাধিক অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হবার পর অবশেষে বোধোদয় হলো বিদ্যুৎ বিভাগের।
বৃহস্পতিবার ২রা সেপ্টেম্বর ভোররাত হতে প্রবল বর্ষণ ও বাতাস এর ফলে বৈদ্যুতিক তারের উপর ভেঙ্গে পড়া দীর্ঘদিনের গাছটির চাপে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা স্থানীয় বিদ্যুৎ কতৃপক্ষকে জানালে বেলা ১১ টার দিকে বিদ্যুৎ কতৃপক্ষের ষ্টাপ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মীরা ঘটনাস্থলে এসে ভেঙেপড়া গাছটি সরানোর উদ্যোগ নেন।স্হানীয় এলাকাবাসীও পথচারীরা জানান ভোর বেলায় পথচারী না থাকার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
চট্টগ্রামের নন্দনকানন বন বিভাগ ও বিটিসিএল ভবনের পাশ দিয়ে চলে যাওয়া তুলসীধাম মন্দির রোড একটি জনবহুল গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ দুই মাস পর উদ্যোগ নেওয়াটা দুঃখজনক যখন গাছটি ভেঙ্গে পড়েছিল তখনই কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া দরকার ছিল। পথচারীদের সাথে কথা বলে জানা যায়, নগরীর গুরুত্বপূর্ণ এই সড়ক টি দিয়ে কর্ম ব্যস্ত অসংখ্য মানুষের যাতায়াত। বিকেল বেলা শিশু কিশোররা ক্রিকেট বা ফুটবল খেলায় মেতে থাকে এই সড়কে।
স্থানীয় এলাকাবাসীরা জানান আপাতত সড়কটি ঝুঁকিমুক্ত, নিরাপদ। তবে সিটি এরিয়ার ভিতরে এইসব গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ বিভাগ সিটি কর্পোরেশনের তদারকি থাকা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com