বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ?
মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধি:


মাদারীপুরের কালকিনিতে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মোঃ ফালান বেপারী (৬২) নামে ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সাহেবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
পুলিশ, ভূক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের মোঃ ফালান বেপারীর ছেলে শামীম বেপারী তার আপন ছোট চাচা কালাম বেপারীর জমি ক্রয় করার জন্য প্রায় ছয় মাস আগে ১৪ হাজার টাকা বায়না দেন। কিন্তু ওই বায়নাকৃত জমির দলিল দিতে না পারায় বায়নার ৪ হাজার টাকা ফেরত দেন কালাম। পরে বায়নার বাকি ১০ হাজার টাকা ফেরত চান শামীম ও তার পরিবার। এ টাকা নিয়ে সকালে নিহত ফালান ও হত্যাকারী কালামের পরিবারের সঙ্গে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই কালাম বেপারী কাঠের একটা লাঠি দিয়ে বড় ভাই ফালানের মাথায় আঘাত করে। এতে করে গুরুতর আহত হন ফালান। পরে স্থানীয় লোকজন আহত ফালান বেপারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহত ফালানের লাশ উদ্ধার করেন।
এব্যাপা‌রে নিহত ফালানের ছেলে শামীম বেপারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমি জমি কেনার জন্য আমার চাচা কালাম বেপারীকে টাকা দিয়েছি। আর সেই পাওনা টাকা চাইতে যাওয়ায় আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে তার আপন ছোট ভাই কালাম। আমরা কালামের নামে মামলা করবো।
নিহত ফালানের মেয়ে ইয়াসমিন বলেন, আমরা হত্যাকারীর ফাঁসি চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা নিহত ফালান বেপারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছি এবং এ ঘটনায় নিহতের পরিবার মামলা দিলে মামলা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com