শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়া সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৩

বগুড়া সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৩

মোঃ সজীব হাসান, আদমদীঘি, প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন মাদক সেবীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সান্তাহারে এই অভিযান অব্যাহত ছিল। এসময় সান্তাহার পৌর শহরের বশিপুর সর্দারপাড়া মাছের আড়তের পশ্চিম পার্শ্বে হতে ১ জন, বশিপুর সর্দারপাড়া ঈদগাহ মাঠ এলাকা হতে ১ জন ও হলুদঘর এলাকা থেকে আরও ১ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতরা হলো,উপজেলার বশিপুর সর্দারপাড়া গ্রামের মৃত গুলবর সাকিদারের ছেলে দুলাল হোসেন মাস্টার (৩২), সান্তাহার (সাতাহার) এলাকার মৃতঃময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আলমগীর হোসেন (৩৫), শহরের কলসা হলুদঘর এলাকার মৃতঃ আনোয়ার উদ্দিনের ছেলে চুন্নু(৬০)। দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের হাকিম ও ইউএনও শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ৩জন মাদক মাদকসেবীকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও মোট ১২শত টাকা জরিমানার আদেশ প্রদান করেন। এর মধ্যে আলমগীর হোসেনকে ১ হাজার টাকা ও বাঁকি ২ জনকে ১০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিকে উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দন্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com