কুমিল্লা ব্যুরো:
জাতীয় মৎস্য সাপ্তাহ উপলক্ষে কুমিল্লায় মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আদর্শ সদর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রশিক্ষন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিভাগ কুমিল্লার বিভাগীয় উপ-পরিচালক মোঃ আব্দুস সাত্তার।
আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষন উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন।
এসময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রমানিক, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা সুদীপ্তি পাল, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনজুর আহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষন কর্মশালায় ২০ জন মৎস্য চাষী অংশ গ্রহন করেন। প্রশিক্ষন শেষে তাদের মৎস্য খাবার প্রদান করা হয়।
Leave a Reply