শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব কমিটিকে সংবর্ধনা দিলেন বাংলাদেশ সহকারি হাইকমিশন

কুমিল্লায় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব কমিটিকে সংবর্ধনা দিলেন বাংলাদেশ সহকারি হাইকমিশন


কুমিল্লা ব্যুরো:


বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব কমিটিকে সংবর্ধনা দিলেন বাংলাদেশ সহকারি হাইকমিশন। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ সহকারি হাই কমিশন আগরতলা কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার মোঃ জোবায়েদ হোসেন বঙ্গবন্ধু কবিতা ও আবৃত্তি উৎসব কমিটির হাতে সম্মাননা পত্র তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ জোবায়েদ হোসেন আগামী দিনে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে উদ্যোক্তাদের আহ্বান জানান। তিনি আশা পোষণ করেন এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তিনি বলেন, করোনা মহামারীর মধ্যেও এ ধরনের অনলাইন আয়োজনে বাংলাদেশের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ ধরনের উদ্যোগ অবশ্যই অভিনন্দনযোগ্য।
অনুষ্ঠানে সহকারি হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
গত জুলাই এ অনুষ্ঠিত মাসব্যাপী এই উৎসবের উপদেষ্টা ছিলেন বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মাহতাব সুমন। অনুষ্ঠান ভাবনা ও নির্দেশনায় ছিলেন ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, উৎসব কমিটির আহ্বায়ক ভারতের ত্রিপুরার এক্সসিলেন্ট প্রিন্টিং প্রেসের কর্ণধার প্রণব দেবনাথ ও সম্পাদনায় ছিলেন মনের ক্যানভাস এর পরিচালক সন্তোষ পাল।
ভারতের ত্রিপুরার মনের ক্যানভাস ও এক্সসিলেন্ট প্রিন্টিং প্রেসের যৌথ উদ্যোগে একমাস ব্যাপী বঙ্গবন্ধু কবিতা ও আবৃত্তি উৎসবে বাংলাদেশ এবং ভারতের প্রায় দুই শতাধিক শিশু কিশোর, নবীন, প্রবীণ আমন্ত্রিত কবি , আবৃত্তিশিল্পী ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা অংশ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com